শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৭:৩১ পিএম, ২০২৪-১২-০৪
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বিকাশের দোকানের ক্যাশবাক্স থেকে লাখ টাকা চুরির ঘটনায় মো.আমির হোসেন নামের ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরির নগদ ৮৭ হাজার টাকা, ১৯ টাকা মূল্যমানের ১২০টি রিচার্জ কার্ড এবং ১৪ টাকা মূল্যমানের ২০টি রিচার্জ কার্ড ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) অভিযান চালিয়ে আমিরকে গ্রেপ্তার করা হয়। সে নগরীর চান্দগাঁও ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মোহরার অসীম মিস্ত্রি বাড়ির আব্দুস সালামের ছেলে।
জানা গেছে, গত ১ ডিসেম্বর দিন দুপুরে উপজেলা শাকপুরা ইউনিয়নের চৌমুহনী বাজারের মেসার্স লোকনাথ স্টোরের ক্যাশবাক্সের তালা ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোর। এ ঘটনার সিসি ক্যামরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অপরাধী শনাক্তে মাঠে নামে পুলিশ। ভুক্তভোগী দোকানদার বলেন, ওইদিন মোবাইল ফোনে এক ব্যক্তি জানায়, একটি পার্সেল এসেছে তা দ্রুত নিয়ে যেতে। পার্সেল গ্রহণ করতে দোকান থেকে বের হয়ে নির্ধারিত ঠিকানায় যাই। সেখানে কেউ ছিলো না। পরে দোকানে ফিরে এসে দেখি ক্যাশবাক্সের তালা ভাঙা। নগদ প্রায় দুই লাখ টাকা উধাও। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, গ্রেপ্তার আমির প্রাথমিকভাবে জানিয়েছে, ১ লাখ ১ হাজার টাকা চুরি করেছে। এর মধ্যে আমির ১৪ হাজার টাকা দিয়ে মোবাইল সেট ক্রয় করেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited